সারাদেশ

বেতাগীতে ১৪৪ ধারা জারি

সান নিউজ ডেস্ক: বরগুনার বেতাগী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে বিএনপি দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ কারণে বন্ধ রয়েছে এখনকার বাস চলাচল।

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে

জানা গেছে, রোববার (৩ জুলাই) বিকেল ৪টায় বেতাগী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গ্রুপের এবং এক ঘণ্টা পরে বিকেল ৫টায় পৌর শহরের ডাকবাংলোর সামনে অন্য একটি গ্রুপের কর্মিসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সকাল থেকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কসহ পুরো পৌর শহরে থমথমে পরিবেশ দেখা দেয়। তাদের দুই গ্রুপের ডাকা সভার জেরে সংঘর্ষ-হামলার শঙ্কা তৈরি হয়।

এ নিয়ে দুপুরে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্যসচিব তারিকুজ্জামান টিটুসহ জেলা নেতারা এলেও দুই গ্রুপ এক না হয়ে আলাদা জায়গায় কর্মীসভা করার কথা জানান। এতে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

এ বিষয়ে উপজেলা বিএনপির এক গ্রুপের নেতা হুমায়ুন কবির মল্লিক বলেন, তেমন কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের মদদে শাহজাহান কবির গ্রুপ করে দলীয় কার্যালয়ের বাইরে সভার আয়োজন করেছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির বলেন, আমরা এক হয়ে কর্মীসভা আয়োজন করতে কাজ করেছি। কয়েকবার তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা একমুখী নেতৃত্ব চান- তাই এ সমস্যা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন বলেন, অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা