সারাদেশ

মায়ের হাতে কন্যা শিশু খুন

শওকত জামান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়িতে মায়ের হাতে মোহনা নামে সাত বছরের শিশু কন্যা খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক মা বেদনা বেগমকে (৩৪) পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রীকে কুপ্রস্তাব!

রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে। নিহত শিশু মোহনা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে। সে মোহনা চন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।

সরিষাবাড়ি থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, সকালে মা বেদেনা বেগম (২৪) মেয়ে মোহনাকে নিজ ঘরে ডেকে নিয়ে গলা চেপে ধরে। পরে হাতে থাকা শিল দিয়ে মোহনার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহনার।

আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯

এরপর বেদেনা বেগম প্রতিবেশীদের ডেকে হত্যার ঘটনা বর্ণনা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মোহনার মরদেহ উদ্ধার করে আজ (রোববার) দুপুরে মযনাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আব্দুল মজিদ আরও জানান, ঘটনাস্থল থেকেই ঘাতক মা বেদেনা বেগমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেদেনা বেগম মানসিক ভারসাম্যহীন হতে পারে। আজ (রোববার) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা