নোয়াখালীতে আসামি লাল আজাদ গ্রেফতার
সারাদেশ

নোয়াখালীতে আসামি লাল আজাদ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন : আমারও কষ্ট লাগছে

গ্রেফতারকৃত আসামির নাম খাইরুল ইসলাম আজাদ ওরফে লাল আজাদ (৩৩)। সে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের জাফর উল্যার ছেলে।

রোববার (৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ চুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শনিবার

বিকালে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন : চালু হচ্ছে না মোটরসাইকেল

গ্রেফতারকৃত লাল আজাদ নারী ও শিশু ট্রাইবুনাল-২ এর মামলা নং-৪৫৭ ধর্ষণ মামলা ও একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া,জমি দখল,চাঁদাবাজি, মাদক কারবার,ধর্ষণ, পতিতালয় পরিচালনা,হিজলা দিয়ে চাঁদাবাজি সহ পাহাড় সমান অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : সৌদি আরব পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। সে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা