সারাদেশ

বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ডুকিয়ে নির্যাতন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী নামে এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ডুকিয়ে নির্যাতন করা হয়েছে। উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্দ্বনে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসীরা এমন পাশবিক নির্যাতন চালিয়ে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুন: চালু হচ্ছে না মোটরসাইকেল

শনিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে।

নাসির উদ্দিনের ছেলে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. রিপন জানান, শনিবার রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়ি সংলগ্ন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে দুর্বৃত্তরা তার বাবার পথ রোধ করেন। এ সময় তার দুর্বৃত্তরা তার বাবার মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তার বাবার পায়ু পথে একটি টর্চলাইট ডুকিয়ে দেয়। এতে তার বাবা জ্ঞান হারিয়ে ফেলে। পরে দুর্বৃত্তরা তাকে ফেলে চলে যায়। পরে তার বাবার জ্ঞান ফিরে আসলে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং রোববার ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু

তবে এ বিষয়ে অভিযুক্ত শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে কথা হয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার সঙ্গে। তিনি দাবি করেন এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয়। তিনি ঘটনাটি জানতেনও না। পরে লোক মাধ্যমে শুনেছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনা স্থল পরিদর্শণ ও ঘটনায় ব্যবস্থা নেয়ার জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দিয়েছেন বলেও জানান ওসি।

আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রীকে কুপ্রস্তাব!

এদিকে, সকালে প্রায় দেড় ঘন্টা অস্ত্রপাচার চালিয়ে টর্চলাইটটি বের করা হয়। ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতেল আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে অস্ত্র পাচার করা হয়। বর্তমানে রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা