প্রতীকী ছবি
স্বাস্থ্য

বেড়েই চলেছে মৃত্যু

সান নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১৯০২ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ।

আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রীকে কুপ্রস্তাব!

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬২ জনের। মারা যাওয়াদের মধ্যে পুরষ ও নারী একজন করে। এ পর্যন্ত মারা যাওয়া পুরুষদের সংখ্যা ১৮ হাজার ৬১৪ জন আর নারীদের সংখ্যা ১০ হাজার ৫৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা বিভাগের ও আরেকজন চট্টগ্রাম বিভাগের। তারা দুইজনই সরকারি হাসপাতালে মারা গেছেন। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ২৪৬টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা