সংগৃহীত ছবি
বাণিজ্য

পাথরঘাটায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৬তম শাখা বরগুনা জেলার পাথরঘাটায় উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : কঠোর হাতে চাঁদাবাজি দমন করা হবে

বুধবার (৬ নভেম্বর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা ও একেএম মাহবুব মোরশেদ। ব্যাংকের বরিশাল জোনপ্রধান মোঃ সরোয়ার হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী মোঃ ফারুক, মোঃ শামীম আহসান, চৌধুরী মোঃ মাসুম, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালেহ, বিশিষ্ট আলেম ডাঃ এম এস সোহাগ বাদশা, ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান ও মোঃ মাহবুবুর রহমান খান এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ হারুন অর রশীদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পাথরঘাটা শাখাপ্রধান মোঃ লকিতুল্লাহ। এসময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আমির হোসেন আমু গ্রেফতার

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক মাটি ও মানুষের ব্যাংক। দেশের আর্থিক খাতের চলমান সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন হচ্ছে। বিভিন্ন সংকট কাটিয়ে মাত্র ৩ মাসের মধ্যে ইসলামী ব্যাংক আপন মহিমায় ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে অবদান রাখার ফলে ইসলামী ব্যাংক জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে এ ব্যাংক ২০ লক্ষ গ্রাহককে বিনিয়োগ প্রদান করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন। তিনি পাথরঘাটা এলাকার ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)-এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পাথরঘাটা শাখাসহ সারাদেশে ৬ হাজারের বেশি ব্যাংকিং ইউনিট থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা