ছবি: সংগৃহীত
সারাদেশ

মৌসুমের শুরুতেই মাছের জোয়ার, দুবলারচরে উৎসবমুখর শুঁটকি পল্লী

বাগেরহাট জেলা প্রতিনিধি

সুন্দরবনের উপকূলে বঙ্গোপসাগরের তীরে দুবলারচরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। মৌসুমের প্রথম দুই দিনে সাগরে নেমে প্রচুর মাছ পেয়ে জেলেরা বেজায় খুশি। জেলে-মৎস্যজীবীদের পদচারণায় মুখরিত এখন দুবলার আলোরকোলসহ আশপাশের তিনটি চর।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচরের ৮১ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত দুবলা জেলে পল্লী। দেশের মোট শুঁটকি মাছ আহরণের প্রায় ৮০ শতাংশই হয় এখান থেকে। সাগর থেকে লইট্যা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা, পোয়া ইত্যাদি নানা প্রজাতির মাছ ধরে শুঁটকি তৈরির জন্য দুবলার চরে সমবেত হয়েছেন প্রায় দশ সহস্রাধিক জেলে।

এ মৌসুমে শুঁটকি পল্লীতে জেলে-বহরদারদের জন্য ১,০৪০টি অস্থায়ী ঘর, ৬১টি ডিপো ও ৮০টি নিত্যপণ্যের দোকান ঘর তৈরির অনুমতি দেওয়া হয়েছে।

দুবলার আলোরকোল থেকে সোমবার দুপুরে মোবাইল ফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলারচরে শুঁটকি মৌসুমের সূচনা ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা প্রথম দুই দিনেই প্রচুর মাছ পেয়েছেন। এ বছর প্রায় দশ সহস্রাধিক জেলে দুবলারচর এলাকায় এসেছেন।

তিনি আরও বলেন, জেলেদের মধ্যে জলদস্যু আতঙ্ক রয়েছে। জলদস্যু নিয়ন্ত্রণে রাখতে তাদের সংগঠনের পক্ষ থেকে কোস্টগার্ড, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

শেলারচর জেলে সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘প্রতি মৌসুমেই আমরা বিভিন্নভাবে ঋণ করে সুন্দরবনের দুবলার শুঁটকি পল্লীতে আসি। এবছরও ঋণ করে জেলেদের নিয়ে শেলারচরে মাছ ধরতে এসেছি।’

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, ‘মৌসুমের প্রথম দিনে আলোরকোলে এসে কেউ অস্থায়ী ঘর বানানোর কাজে ব্যস্ত, কেউ আবার সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন। রবিবার ও সোমবার জেলেরা প্রচুর মাছ পেয়ে খুব খুশি হয়েছেন।’

আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান বলেন, জেলেরা রবিবার আলোরকোলে এসেই সাগরে নেমে পড়েছেন। কেউ সময় নষ্ট করতে চান না। গত দুই দিনে ধরা মাছ শুঁটকি করার জন্য কেউ মাচায় বিছিয়ে দিয়েছেন, কেউ বা মাটিতে ত্রিপলের ওপর মেলে দিয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দুবলার শুঁটকি পল্লীতে অস্থায়ী ঘর নির্মাণে জেলেদের দেশীয় প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সুন্দরবনের কোনো গাছপালা ব্যবহার না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, জেলেদের থাকার জন্য ১,০৪০টি অস্থায়ী ঘর, ৬১টি ডিপো ও ৮০টি নিত্যপণ্যের দোকান ঘর তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এ বছর দুবলারচর থেকে ৬ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে এখান থেকে ৫ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকা রাজস্ব আদায় হয়েছিল। শুঁটকি আহরিত হয়েছিল ৬৩ হাজার ৫৪১ দশমিক ৬২ কুইন্টাল।

মাছ শিকারের আড়ালে কেউ যাতে সুন্দরবনের বন্যপ্রাণী শিকার বা গাছপালা কাটতে না পারে, সে জন্য বনরক্ষীরা সার্বক্ষণিক নজরদারি চালাবে বলে জানিয়েছেন ডিএফও।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা