ছবি: সান নিউজ
শিক্ষা

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫।

রবিবার (১৪ ডিসেম্বর) জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোক র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের শেষে একই স্থান থেকে একটি শোক র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ স্মৃতিসৌধ চত্বরে এসে সমবেত হয়। পরে শহীদ স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এসময় তার সাথে উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সাংবাদিক সংগঠন, শিক্ষক কর্মকর্তা সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা আশরাফ উদ্দীন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের এই ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় একটি দিন। বিজয়ের সূর্য উদয়ের লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করেছিল আমাদের থিংক ট্যাংকদের। আজকে আমরা এদিনে তাদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। পরবর্তী পর্যায়ে ফ্যাসিস্ট রেজিমে তাদের চিন্তা-চেতনা ভূলুণ্ঠিত হয়েছিল। আমরা মনে করি, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের যোদ্ধারা ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের চিন্তা-চেতনা বাস্তবায়নের জন্য কাজ করছে। অতএব আজকের দিনে আমরা যদি শহীদ বুদ্ধিজীবীদের চেতনাকে ধারণ করতে চাই, তাহলে তার সাথে আমাদের সংযোজন স্থাপন করতে হবে জুলাই বিপ্লবের চেতনাকে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

বন্ধ গার্মেন্টস কারখানা দ্রুত চালুর আশ্বাস ; স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ থাকা গার্মেন্টস কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স...

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়...

দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়েছেন মৌমি

পৃথিবীর আলো ও চোঁখে না দেখা দৃশ্য দেখার সৌভাগ্য হয...

পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা...

মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফন ও জানাযা বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে নিহত মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা