ছবি: সংগৃহীত
শিক্ষা

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে ইইই ফেস্ট অনুষ্ঠিত

এনইউবি প্রতিনিধি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) ফেস্ট।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনইউবি ইইই ক্লাবের আয়োজনে এই উৎসবে বিভাগের শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, প্রকল্প এবং আকর্ষণীয় প্রদর্শনী সবার সামনে তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশের দারুণ সুযোগ তৈরি করে। প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী ও প্রযুক্তিগত উপস্থাপনার মাধ্যমে তারা উদ্ভাবনী ধারণা, দলগত কাজ, সমালোচনামূলক বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারে।

তিনি আরও বলেন, ইইই বিভাগের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের শিল্পায়ন, বিদ্যুৎব্যবস্থা, আধুনিক টেলিকমিউনিকেশন, অটোমেশন এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। উপাচার্য জানান, এনইউবি ইতোমধ্যে আউটকাম-বেইজড এডুকেশন, অত্যাধুনিক ল্যাবরেটরি, মানসম্মত গবেষণা এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর কাজ নিয়মিতভাবে করে যাচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ওপেনএআই-ভিত্তিক গবেষণা, নবায়নযোগ্য শক্তি, রোবটিক্স, এমবেডেড সিস্টেম ও অটোমেশনসহ আধুনিক প্রযুক্তির নানা খাতে বিশ্ববিদ্যালয়ের কর্মপরিধি দিনদিন বাড়ছে।

পরে শিক্ষার্থীদের উদ্ভাবিত স্মার্ট সিস্টেম ও প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখেন উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ, ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং বিভাগের সমন্বয়ক মো. শাহীদুজ্জামান।

উদ্বোধনী আলোচনা শেষে আয়োজনে প্রদর্শিত হয় আইওটি-নির্ভর মিটারিং সিস্টেম, স্মার্ট ভিলেজ মডেল, আন্ডারগ্রাউন্ড ক্যাবল ফল্ট ডিটেকশন সিস্টেম, রোবো সকারসহ শিক্ষার্থীদের তৈরি নানান উদ্ভাবনী প্রজেক্ট। বিপুল শিক্ষার্থী অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা