ছবি: সংগৃহীত
বিনোদন

৮ কুকুরছানা হত্যা: সর্বোচ্চ শাস্তির দাবি তারকাদের

সান নিউজ অনলাইন

পাবনার ঈশ্বরদীতে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানান অভিনয়শিল্পী ও প্রাণিপ্রেমী জয়া আহসান। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।” তার এই পোস্টে অসংখ্য মানুষ একাত্মতা জানান এবং প্রাণী নির্যাতন আইনের কঠোর প্রয়োগের দাবি তোলেন।

অভিনেত্রী সাবিলা নূর একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে লেখেন, “এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।”

অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, “সকালে খবরটা দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছি না।”

অভিনেতা নিলয় আলমগীর তার ফেসবুকে গভীর প্রতিবাদ জানিয়ে বলেন, “ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ভাবুন তো, বাচ্চাগুলো পানির নিচে কতটা কষ্টে মারা গেছে। খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ নির্মম ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার সরকারি কোয়ার্টারের আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়।

সোমবার হঠাৎ মা কুকুরটির অস্বাভাবিক আচরণ ও কাঁদার শব্দ শুনে স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন—ছানাগুলোকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে তাকে ভাড়াবাসা থেকে আটক করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা