ছবি: সংগৃহীত
রাজনীতি

প্রার্থী হওয়ার ঘোষণার পর হত্যার হুমকি, গানম্যান চাইবেন হিরো আলম!

সান নিউজ অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী বা ‘গানম্যান’ চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হিরো আলম সাংবাদিকদের জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছেন। এ কারণে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধান উপদেষ্টার কাছে গানম্যান চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, “নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর থেকে আমার বিরুদ্ধে নানা ধরনের হুমকি আসছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়েই প্রশাসনের সহায়তা চাইছি।”

গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও কোন আসন থেকে এবং কোন দলের হয়ে তিনি নির্বাচনে লড়বেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি হিরো আলম। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ বিষয়ে হিরো আলম বলেন, “আমি আগেও কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ইচ্ছা আছে। তবে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি—এই চারটি দল থেকে আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ভাবছি, সময় হলে সব জানাব।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা