ছবি: সান নিউজ
রাজনীতি

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌরসভার মুন্সীরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের অনুসারী, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ আয়োজন করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের দেশনেত্রী আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।

এতে উপস্থিত ছিলেন চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম মাসুম, সুইজারল্যান্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা লিটন মিজি, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আনোয়ার হোসেন গাজী, বিএনপি নেতা জাহাঙ্গীর ফকির, ছাত্রদল নেতা অ্যাডভোকেট আল-আরাফ, মুন্সীরহাট বাজার কমিটির সভাপতি সাহেব আলী মিজিসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা