ছবি: সান নিউজ
goodnews

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামের প্রয়াত অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজের নিজ বাসভবনে শিশু, নারী ও পুরুষসহ প্রায় সাত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় শিশু, নারী ও পুরুষদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র হিসেবে সোয়েটার ও চাদর বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার কাজী সামীউল হক, সমাজসেবা অফিসার পারভেজ ভূঁইয়া এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মাসুদ রানা, দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ সোহান, সংগঠনের মহাসচিব আবু তাহের সীমান্ত, সমাজসেবক আয়নার হক স্বপন, সংগঠক হেলাল উদ্দিন, রহমতুল্লাহ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা