ছবি: সান নিউজ
রাজনীতি

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ কামাল হোসেন এবং খেলাফত মজলিসের আব্বাস কাজী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের পুত্র ইফতেখারুল আলম রিপনের পক্ষে তার কর্মী-সমর্থকরা।

এ সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে স্বল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন সংগ্রহ করেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা