goodnews

মুসকানের জন্য পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ভালুকা, ময়মনসিংহ: একদল উগ্র হিন্দুত্ববাদী তরুণের সামনে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তোলা সাহসী শিক্ষার্থী মুসকান খানকে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তার ফেসবুক পেজে এই ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়া আবুল কালাম আজাদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব, দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।

গণমাধ্যমকে তিনি বলেন, ওই ছাত্রীর সাহসিকতাকে সাধুবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কীভাবে পাঠাবো জানি না। আপনারা জেনে থাকলে আমাকে জানান, পুরস্কারের টাকাটা পাঠাতে চাই।

আরও পড়ুন: হিজাব নারীর অধিকার

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কর্ণাটকের প্রি-ইউনিভার্সিটি কলেজে সামনের একটি ঘটনায় মুসকান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়েপড়া ভিডিওতে দেখা গেছে, হিজাব পরা মুসাকানকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে একদল তরুণ। তাদের প্রত্যেকের কাঁধে গেরুয়া উত্তরীয়। ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে হিজাব পরিহিত শিক্ষার্থী পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছেন। এ সময় হিজাব পরা মুসকানের পিছু পিছু আসতে থাকে গেরুয়া স্কার্ফধারী তরুণরা। তারা মুসকানকে কলেজ ভবন পর্যন্ত অনুসরণ করে। এরপর কর্মকর্তারা মুসকানকে সেখান থেকে সরিয়ে নেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা