goodnews

রোজা রেখে নেওয়া যাবে করোনা ভ্যাকসিন

সান নিউজ ডেস্ক : ইনসুলিন ও স্যালাইনের মতো রোজা রেখে করোনার ভ্যাকসিনও নেওয়া যাবে বলে ফতোয়া দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্য নগরী দুবাইয়ের গ্র্যান্ড মুফতি শায়খ ড. আহমাদ বিন আব্দুল আজিজ আল-হাদ্দাদ।

এক বিবৃতিতে তিনি বলেছেন, করোনার টিকা সুঁচের মাধ্যমে (ইন্ট্রামাস্কুলার) মাংসে নেওয়া হয়।

সুঁচের মাধ্যমে মাংসে টিকা নিলে রোজা ভাঙবে না বিধায় রোজাদার ব্যক্তি করোনার টিকা গ্রহণ করতে পারবেন।

রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য খোলা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো খাবার, পানীয় ও ওষুধ জাতীয় কোনো কিছু গ্রহণ করতে পারবে না। কিন্তু করোনার টিকা সুঁচের মাধ্যমে (ইন্ট্রামাস্কুলার) মাংসে নেওয়া হয়। এতে রোজা ভাঙবে না।

ফতোয়ায় আরও বলা হয়, নাকের শ্লেষ্মা বা রক্তের ফোঁটা থেকে করোনা পরীক্ষার নমুনা নেওয়া হলেও রোজা ভাঙবে না। তাই প্রয়োজনে রোজা রেখে করোনা ভাইরাসের পরীক্ষাও করা যাবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও করোনার টিকাদান কার্যক্রম চলছে। সম্প্রতি যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের অনেকেরই দ্বিতীয় ডোজের নির্ধারিত তারিখ পড়বে রমজানে।

এ নিয়ে অনেক ধর্মপ্রাণ মুসলিম দ্বিধা দ্বন্ধের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের গ্র্যান্ড মুফতি এ ফতোয়া দিলেন।

লেখক : মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত থেকে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা