goodnews

মৌলভীবাজারে পতিত জমিতে লাউ চাষে কৃষকের মুখে হাসি

স্বপন দেব, মৌলভীবাজার : জলাবদ্ধ পতিত জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি লাউ-৪ চাষ করে ভাগ্য বদল করেছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হিংগাজিয়া এলাকার কৃষক মোঃ কুদ্দুছ মিয়া।

তিনি বলেন, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, সিলেট এর পরামর্শে চলতি মৌসুমে জলাবদ্ধ পতিত জমিতে বারি লাউ-৪ চাষাবাদ করেন এবং প্রতি সপ্তাহে শতাধিক লাউ উত্তোলন করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। সঠিক প্রযুক্তি এবং পরামর্শ দ্রুত দোড়গোড়ায় পাওয়ার কারনে এরকম জমিতে তিনি চাষ করে সফল হন এবং বাম্পার ফলন পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সরেজমিন গবেষণা বিভাগ, বারি, সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে পতিত জমির প্রতি ইঞ্চি জায়গা চাষাবাদের আওতায় নেয়ার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা সিলেট বিভাগের প্রত্যন্ত অ লের কৃষকদের মাঝে চাষাবাদের আধুনিক প্রযুক্তি সমূহ পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দেশের পতিত জমির সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।

আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি যেনো তারা দেশের দক্ষ জনশক্তিতে পরিনত হয়। সেই ধারাবাহিকতায় জলাবদ্ধ পতিত জমিতে বারি লাউ-৪ চাষাবাদ একটি সফল মাইলফলক। বারি লাউ-৪ অত্যন্ত সুস্বাদু, উচ্চ ফলনশীল এবং লাভজনক জাত। আগামীতে জলাবদ্ধ জমিতে এই প্রযুক্তিতে বারি লাউ-৪ চাষের প্রতি এলাকার কৃষকেরা অত্যন্ত আগ্রহ প্রকাশ করছেন।

সান নিউজ/এসডি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ভুলে ৯.৯ মাত্রার ভূমিকম্প সতর্কতা, অতঃপর...

ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা