লেখাপড়া করতে মোবাইল পেল ১৭১৭ শিক্ষার্থী
goodnews

লেখাপড়া করতে মোবাইল পেল ১৭১৭ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: লেখাপড়া নিরবচ্ছিন্ন রাখতে খুলনার হতদরিদ্র এক হাজার ৭১৭ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে মোবাইল ফোনসেট তুলে দেওয়া হয়েছে।

করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছিল। লেখাপড়ার এই ক্ষতি পুষিয়ে নিতে পর্যায়ক্রমে টিভি, ইউটিউব ও ফেসবুকভিত্তিক অনলাইন ক্লাস এবং সর্বশেষে বেতারের মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজও রেখে চলেছেন।

কিন্তু দরিদ্র পরিবারগুলোতে মোবাইল ফোন না থাকায় অনলাইন ক্লাস থেকে প্রাথমিকের অনেক শিশু শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছিল। এই বঞ্চিত শিশুদের কথা ভেবে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের উদ্যোগে দরিদ্র শিশুদের মাঝে মোবাইল ফোনসেট তুলে দেওয়া হয়।

এ ধরনের কার্যক্রম দেশের মধ্যে খুলনাতেই প্রথম। এই উদ্যোগে আর্থিক সহযোগিতা করছে এনার্জিপ্যাক এবং জি-গ্যাস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মোবাইল ফোনসেট বিতরণের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে শিশুদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ মার্চ থেকে দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে শিশুদের লেখাপড়ার ক্ষতির পাশাপাশি ঝরেপড়া, বাল্যবিয়ে ও শিশুশ্রমের ঝুঁকি বেড়ে যায়। বিদ্যালয় বন্ধ থাকার প্রভাব যেন শিশুদের ওপর না পড়ে, সেজন্য সংসদ টিভি, বেতার ও অনলাইন পাঠদান অব্যাহত আছে।’

‘সকল শিক্ষার্থীর মোবাইল ফোন না থাকা আমাদের সীমাবদ্ধতা। প্রাথমিক বিদ্যালয়ে ধনীদের চেয়ে দরিদ্র পরিবারের শিশুর সংখ্যা বেশি। করোনাকালে প্রাথমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না হয়, সেজন্য খুলনা জেলা প্রশাসনের এমন উদ্যোগ নি:সন্দেহে বিরাট ভূমিকা রাখবে।’

সকল জেলায় এ কার্যক্রম চালু করতে জেলা প্রশাসকদের আহ্বান জানান তিনি।

অনলাইনে জুম প্রযুক্তিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল আহমেদ।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈন উদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান উল্লাহ শরিফী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা