কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বিলে ফোটা হলুদ পদ্ম
goodnews

বিশ্বের প্রথম হলুদ পদ্ম বাংলাদেশে!

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের প্রথম হলুদ পদ্ম ফুল ফুটেছে বাংলাদেশে। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বিলে ফোটা এ পদ্ম দেখে বিমোহিত সবাই। পাশে একটি গোলাপি পদ্ম থাকলেও সবার ভালোলাগা হলুদ পদ্মকে ঘিরেই।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বে প্রথমবারের মতো হলুদ পদ্ম ফুটেছে বাংলাদেশে। ঠিক হলুদ নয়, তবে অনেকটাই হলুদাভ। অফহোয়াইটও বলা যেতে পারে। দক্ষিণগ্রাম বিলের ওই জলাশয়ে যেন অসংখ্য পাপড়ির একটি তোড়া সবুজ পাতা ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পূর্ণ ফোটা হলুদ পদ্মটির পাপড়ির দৈর্ঘ্য পাশে ফোটা গোলাপি পদ্মটির চেয়ে একটু বড়।

বুড়িচং উপজেলা কৃষি কর্মকতা আনোয়ার হোসেন বলেন, হলুদ পদ্ম ফুটেছে এমন খবরে অনেকে ভিড় করছেন এ ফুল দেখতে। বিশ্বে মূলত দুই ধরনের পদ্ম ফুল দেখা যায়। এশিয়ান ও আমেরিকান পদ্ম। আমেরিকান পদ্মে পাপড়ি থাকে ১২ থেকে ১৮টি। সেখানে বুড়িচংয়ের এই হলুদ পদ্মে পাপড়ি সংখ্যা ৬০টিরও বেশি। ভেতরের পাপড়ি পুংকেশরের সঙ্গে যুক্ত থাকে। এই ফুলে পুংকেশরের সংখ্যাও প্রায় ৩০০টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বেঙ্গল প্লান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে নতুন জাতের হলুদ পদ্ম নিয়ে গবেষণা চালিয়েছে। ফুল গবেষক ড. আসলাম খানের মতে, হলুদ পদ্ম ফুল পদ্মের নতুন এক জাত। উদ্ভিদবিজ্ঞানে হলুদ পদ্ম হচ্ছে অনন্য সংযোজন।

নতুন এই জাতের পদ্মের ছবিসহ কিছু তথ্য-উপাত্ত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নামকরণ বিভাগ এবং বিশ্বের সবচেয়ে বড় হারবেরিয়ান জাদুঘর ইংল্যান্ডের কিউ গার্ডেনে পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে। শিগগিরই পাঠানো হতে পারে। আন্তর্জাতিক পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে উদ্ভিদবিজ্ঞানে হলুদ পদ্ম হবে অনন্য সংযোজন। এমনকি এর আলাদা নামকরণও হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

আলবেনিয়ায় দফায় দফায় সংঘর্ষ চলছে

দীর্ঘ কয়েক দশক পর রাজনৈতিক অস্থিরতায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা