চুয়াডাঙ্গা পৌর এলাকা হচ্ছে ‘পাখির অভয়াশ্রম’ 
goodnews

চুয়াডাঙ্গা পৌর এলাকায় হচ্ছে ‘পাখির অভয়াশ্রম’ 

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: পৌর এলাকায় ‘পাখিদের অভায়শ্রম’ গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। সবগুলো ওয়ার্ডের গাছে গাছে মাটির কলস ঝুলিয়ে দিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দেওয়া হচ্ছে।

প্রথমে ৫০০ মাটির কলস টাঙানো হয়েছে। ধাপে ধাপে ১০ হাজার কলস টাঙাবে পৌর পরিষদ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের ছাগল ফার্ম এলাকায় গাছের ডালে মাটির কলস ঝুলিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জিপু।

মেয়র জিপু বলেন, ‘পাখি সামাজিক সৌন্দর্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও পাখির অবদান রয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ূ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখিদের অবদানের কথা চিন্তা করে পৌর এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ার দায়িত্ব নিয়েছি।’

‘এখন সবখানে জনারণ্য গড়ে ওঠায় পাখিদের আবাসস্থল কমছে। বিলুপ্তপ্রায় অনেক জাতের পাখি। এই উদ্যোগ পাখি ও পরিবেশের সংকট কাটিয়ে তুলবে। পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডের গাছে গাছে ১০ হাজার মাটির কলস টাঙানো হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের জগলু, পৌরসভার প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মাফিজুর রহমান মাফি।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা