ছবি: সান নিউজ
সারাদেশ

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪২) গুলি করা হয়েছে।

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সীমান্ত এলাকা সিল, চেকপোস্ট ও টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। সীমান্তের আশেপাশের এলাকায় ৮টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, সংঘটিত অপরাধে জড়িত দুষ্কৃতিকারীকে অনতিবিলম্বে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং মেহেরপুর জেলার গাংনী সীমান্তে নিশ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিওপিসমূহ কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ৮টি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতিকারীকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে দ্বিগুণ টহল তৎপরতা বৃদ্ধি, চেকপোষ্টে তল্লাশি কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুষ্কৃতকারী অপরাধীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা