ছবি: সংগৃহীত
সারাদেশ

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হয়রানি ও নানা ধরনের নিপীড়নের প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এস. এম. সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মানবিক সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু।

নেতৃবৃন্দ বলেন, দেশের মফস্বল সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও ঝুঁকির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। এই সংগঠন সেই অবহেলিত কণ্ঠস্বরকে সংগঠিত ও শক্তিশালী করতেই কাজ করবে।

নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল ও গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন— মুনসুর আহমেদ (জাতীয় দৈনিক নওরোজ, ঢাকা), তাহমিনা আক্তার শিপন (দৈনিক আজকের কণ্ঠস্বর, খুলনা), মো. নেছার উদ্দিন আহমেদ (দৈনিক সাগরকুল, বরগুনা), কামাল হোসেন খান (সম্পাদক, কুয়াকাটা নিউজ২৪ ডটকম, ঢাকা), মো. মিজানুর রহমান (জাতীয় দৈনিক আজকালের কণ্ঠ, ঢাকা), এইচ. এম. শহিদুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ, বাগেরহাট), রক্সি খান (মাগুরা), মোস্তাফিজার রহমান বাবলু (রংপুর), নির্মল বড়ুয়া মিলন (সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম, চট্টগ্রাম) এবং মোল্লা হারুন অর রশিদ (কুড়িগ্রাম—আমাদের সময় ও এশিয়ান টিভি)।

সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন ডি. এম. সাইফুল্লাহ খান। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান খান।

সহকারী মহাসচিব পদে রয়েছেন— এম. এস. সাগর (দৈনিক মানবকণ্ঠ/দেশ টিভি, কুড়িগ্রাম), শহিদুল হক (চট্টগ্রাম), আশরাফ চৌধুরী (সিলেট) এবং মালেকুজ্জামান কাকা (যশোর)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমিনুল হক শাহীন (বাংলাদেশ টেলিভিশন)। সহকারী সাংগঠনিক সম্পাদক— কাজী মিজানুর রহমান (আমাদের কণ্ঠ, খুলনা) ও মো. ইউসুফ আলী (দিনাজপুর)।

অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ (খুলনা) এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুম মুনিব (কুষ্টিয়া)।

দপ্তর সম্পাদক ফরিদুর রহমান শামীম (বাগেরহাট) এবং সহকারী দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (সিরাজগঞ্জ)।

আইসিটি সম্পাদক এস. এম. আবু ওবাইদা আল-মাহাদী (সময়ের কণ্ঠস্বর, ঢাকা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ শফি উদ্দিন (বরিশাল) এবং সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ (আমাদের সময়, মুন্সীগঞ্জ)।

প্রশিক্ষণ সম্পাদক মো. ইমরান হোসেন (চ্যানেল-৯, বাংলার অর্জন, নড়াইল) এবং সহকারী প্রশিক্ষণ সম্পাদক রাহাত হোসেন (মাদারীপুর)।

মহিলা সম্পাদিকা আফরীন জাহান লীনা (পটুয়াখালী) এবং সহকারী মহিলা সম্পাদিকা নাজমুন নাহার নাজমা (বেনাপোল)।

মানবাধিকার সম্পাদক মিজান লিটন (চাঁদপুর)। তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ (পঞ্চগড়)।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অনিরুদ্ধ রেজা (কুড়িগ্রাম—আমাদের অর্থনীতি ও কলকাতা টিভি) এবং সহকারী ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাহাবুদ্দিন মো. রেজাউল করিম (আমাদের অর্থনীতি, সিরাজগঞ্জ)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— সৈয়দ মিরাজুল ইসলাম (ইএনবি, গোপালগঞ্জ), শেখ শামীম আহমেদ (দৈনিক সংবাদ সকাল—মোহনা টিভি, বরিশাল), শেখ ফরিদ আহমেদ ময়না (সাতক্ষীরা), মো. এম. নাজিম উদ্দিন (রাঙ্গামাটি), শাফায়েত হোসেন (বান্দরবান), শামছুজ্জোহা পলাশ (চুয়াডাঙ্গা), আবুল বাসার আব্বাসী (মানিকগঞ্জ), ছানাউল্লাহ নূরী (গাজীপুর), বুলবুল আহমেদ (ময়মনসিংহ), মো. জাহিদুর রহমান তারিক (ঝিনাইদহ) ও উজ্জ্বল রায় (নড়াইল)।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক রহমত আলী এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, “মফস্বল সাংবাদিকরা জাতির তথ্যপ্রবাহের মেরুদণ্ড। তাদের নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার রক্ষা না হলে স্বাধীন সাংবাদিকতা টেকসই হবে না।”

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম আগামী দিনে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন, আইনি সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রম এবং নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান তারা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা