ছবি: সান নিউজ
সারাদেশ

বোনকে বিয়ে করতে না পেরে ভাইয়ের সিএনজিতে আগুন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয় সুজন নামে এক যুবক। কিন্তু বোন রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে খালাতো ভাই মনিরের সিএনজি পুড়িয়ে দেয় সে।

রোববার (২ নভেম্বর) এমন অভিযোগ করেছেন সিএনজি অটোরিকশার মালিক মনির।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে।

অভিযুক্ত সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।

মনির বলেন, “আমার খালাতো ভাই সুজন দীর্ঘদিন ধরে আমার বোনকে উত্ত্যক্ত করতো। পরে সে বিয়ের প্রস্তাব দেয়। আমরা বিয়েতে রাজি হইনি। উত্ত্যক্ত করার কারণে তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।”

তিনি অভিযোগ করেন, “সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। রাতে আগুনের ঘটনা টের পেলে আমরা ঘর থেকে বের হয়ে এলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।”

তবে এ ব্যাপারে চেষ্টা করেও অভিযুক্ত সুজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “সিএনজি অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা