ছবি: সংগৃহীত
অপরাধ

আ. লীগ নেতার বোনের বাড়িতে মিললো তাজা ককটেল

সান নিউজ অনলাইন

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন জামাইয়ের বাড়ি থেকে মিললো তিন বালতি ভর্তি তাজা ককটেল।

রবিবার (২ নভেম্বর) বিকেলে মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তারের স্বামী দেলোয়ার বেপারীর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের দোচালা টিনের ঘরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিনটি কাঠের গুঁড়ি ভর্তি বালতিতে ৪০টি অবিস্ফোরিত তাজা ককটেল এবং ককটেল তৈরিতে ব্যবহৃত জর্দার টিনের খালি কৌটা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকেই পুলিশ চর ডুমুরিয়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. হাসান বেপারীকে গ্রেপ্তার করে। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নে জামাই বলে জানা গেছে।

উদ্ধারকৃত তিন বালতি অবিস্ফোরিত ককটেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, মোল্লাকান্দি কেন্দ্রীক সহিংসতায় ব্যাবহারের উদ্দেশ্য এসব ককটেল তৈরি ও মজুদ করা হয়েছিলো। আনোয়ার হোসেনের দ্বোচালা টিনের বসতঘরের পাশে কাজ করতে গিয়ে ড্রেনের ভেতর বালতিতে ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনীর ১৯ বীর, মুন্সীগঞ্জ সদর ক্যাম্পের নেতৃত্বে ড্রেন ও আনোয়ার হোসেনের বসতবাড়ি থেকে এসব উদ্ধার হয়। এছাড়া এসময় ৯৫টি জর্দা তৈরির কৌটা পাওয়া যায়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা