ছবি: সান নিউজ
সারাদেশ

মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে দুর্ভোগে ইউনিয়নবাসী

বাগেরহাট জেলা প্রতিনিধি

তৃণমূল পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করে জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে স্থানীয় সরকার, তথা ইউনিয়ন পরিষদ (ইউপি)। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব হলো স্থানীয় সেবা প্রদান, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতা বিতরণ। এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নে গত ২০২৪ সালের জুলাই মাস থেকে চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে সেবা প্রত্যাশী ইউনিয়নবাসী চরম বিপাকে পড়েছেন। আগের ইউপি সদস্যকে অপসারণের পর এই কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়েছে। ফলে তৃণমূলের জনগণ বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী সেবা প্রত্যাশী বলেন, এখানে টাকার বিনিময়ে সকল সেবা পাওয়া যায়, এবং তার জন্য যথেষ্ট অর্থ ও সময় অতিবাহিত করতে হয়। তারপরও কোনো কাজের সমাধান হয় না। জন্ম নিবন্ধন সনদ, মৃত্যুর নিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরনের প্রত্যয়ন পত্র সহ গ্রাম আদালতের সালিশ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য সেবা প্রত্যাশী জনগণ ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হচ্ছে প্রতিনিয়ত।

চেয়ারম্যানের স্বাক্ষর ও অন্যান্য কাজের জন্য ইউনিয়নবাসী প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাদের গুরুত্বপূর্ণ কাজের বিঘ্ন ঘটছে।

একজন ভুক্তভোগী বলেন, টাকার বিনিময়ে চেয়ারম্যানের স্বাক্ষর পাওয়া যায়। সাধারণত ৫ থেকে ৭ দিন অপেক্ষা করতে হয়। আর টাকার পরিমাণ বেশি দিলে ২ থেকে ৩ দিনের মধ্যে চেয়ারম্যানের স্বাক্ষর সম্বলিত যেকোনো ধরনের সনদ পাওয়া যায়।

জানা গেছে, স্থানীয় সরকার কাঠামোর নিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখান থেকেই সাধারণ জনগণ সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করে থাকে। সাধারণ সেবা প্রত্যাশী ইউনিয়নবাসী সেবার নামে দিনের পর দিন আর্থিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছে। গরীব এবং সাধারণ সেবা প্রত্যাশী মানুষ যারা অর্থভাবে চেয়ারম্যানের স্বাক্ষর সম্বলিত সনদ নিতে সক্ষম নয়, তারা দিনের পর দিন ইউনিয়ন পরিষদের বারান্দায় ঘুরছেন।

এমত অবস্থায় স্থানীয়দের মতে, দ্রুত সদর ইউনিয়নের জন্য একজন প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) নিয়োগ দিলে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

স্থানীয়দের দাবি, ইউনিয়নবাসীর ভোগান্তি নিরসনে দ্রুত একজন প্রশাসক নিয়োগ করা প্রয়োজন। এতে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সচল হবে এবং সাধারণ মানুষ আবারও নাগরিক সেবায় প্রবেশাধিকার পাবেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা