ছবি: সান নিউজ
সারাদেশ

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে বুধবার দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের ব্যবসায়ী নারায়ণ চন্দ্রের বাড়িতে বুধবার দিবাগত মধ্যরাতে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় ডাকাত দল বাড়ির দুটি ঘরের আলমারি ও বিছানা তছনছ করে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৪ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, “আমাদের বাপ-দাদার আমল থেকে জমানো সব স্বর্ণালঙ্কার ও উপার্জিত টাকাসহ মোট ৫০ ভরি স্বর্ণ লুট করেছে ডাকাতদল। এখন আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনাস্থল পরিদর্শনকারী ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আজম খান বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে এখনো ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা