ছবি-সংগৃহীত
খেলা

মদ্রিচ দাপটে ফাইনালে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন : সন্ধ্যায় মাঠে নামছে মেসিরা

বুধবার (১৪ জুন) রাতে ১২০ মিনিটের এই ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইউরোপের সেরা এই দুটি শক্তি।

উয়েফা নেশন্‌স লিগের আয়োজক ছিল নেদারল্যান্ডস। তাদেরকেই হারিয়ে দিলো ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের জয়ের নায়ক ৩৭ বছর বয়সী লুকা মদ্রিচ। অতিরিক্ত সময়ে তিনিই পেনাল্টি থেকে গোল করলেন। পুরো ম্যাচেও দুর্দান্ত খেললেন। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের নৈপুণ্যেই মূলত কেঁপেছে ডাচরা।

বুধবার নেদারল্যান্ডসের রটারডামে খেলা হলেও প্রচুর ক্রোয়াট সমর্থক উপস্থিত ছিলেন। এদিন ৩৪তম মিনিটে প্রথম ভালো সুযোগে ‘ডেডলক’ ভাঙে নেদারল্যান্ডস। ডি-বক্সে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ডোনিয়েল মালেন। এই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন : অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত!

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরান আন্দ্রে ক্রামারিচ। এরপর ৭৩ মিনিটে মারিয়ো পাসালিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া কিন্তু ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নোয়া লাংয়ের গোলে সমতা ফেরায় নেদারল্যান্ডস।

২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ অংশে এসে ক্রোয়েশিয়াকে আর থামিয়ে রাখতে পারেনি ডাচরা। প্রথমে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। ১১৬ মিনিটে মদ্রিচের পেনাল্টি গোল ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করে।

১৯৮৮ সালে ইউরো জয়ের পর আর কোনও আন্তর্জাতিক শিরোপা জেতেনি নেদারল্যান্ডস। এবারও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো তাদের। উয়েফা নেশন্স লিগের প্রথম আসরের ফাইনালেও উঠেছিলো ডাচরা। সেবার তারা হেরে গিয়েছিলো পর্তুগালের কাছে।

আরও পড়ুন : টিভি চ্যানেল আনছে বিসিবি

দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে স্পেন ও ইতালি। জয়ী দলের বিপক্ষে রোববার শিরোপা লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া। অন্যদিকে রোববার নেদারল্যান্ডসেই নেশন্‌স লিগের ফাইনাল হলেও সেখানে আয়োজক দেশ খেলবে না। তাদের লড়তে হবে তৃতীয় স্থানের জন্যে।

প্রসঙ্গত, ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর বিশ্বমঞ্চে আবারও সফলতা দেখালো ক্রোয়াটরা। অন্যদিকে, নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনেও আন্তর্জাতিক ট্রফি অধরাই থেকে গেল কমলা বাহিনীর।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা