রোনালদোর অনুপস্থিতিতে সুইজারল্যান্ডের জয় উয়েফা নেশন্স লিগ
খেলা

রোনালদোর অনুপস্থিতিতে সুইজারল্যান্ডের জয়

সান নিউজ ডেস্ক:উয়েফা নেশন্স লিগে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। এই সুইজারল্যান্ডকেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো তবে আক্রমণে ভাটা পড়েনি পর্তুগালের। কিন্তু এরপরেও হারতে হয়েছে ফের্নান্দো সান্তোসের দলকে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আরও কমেছে মৃত্যু

ম্যাচে বল দখল কিংবা আক্রমণ সবকিছুতেই আধিপত্য দেখিয়েছে পর্তুগাল। ম্যাচের ৫৮ শতাংশ সময় বল দখলে রেখেছিলো তারা। তাদের নেয়া ২০ শটের ৮টিই ছিলো গোলমুখে। বিপরীতে সুইসদের নেয়া ৫ শটের মাত্র ২টি ছিলো লক্ষ্য বরাবর।

বল দখল ও আক্রমণে ৯০ মিনিট আধিপত্য দেখালেও সফরকারীরা মূলত ৫৫ সেকেন্ডের হোঁচটটাই কাটিয়ে উঠতে পারেনি। ম্যাচের সময় এক মিনিট থেকে মাত্র ৫ সেকেন্ড বাকি, তার আগেই পর্তুগালের জালে বল। ম্যাচের প্রথম আক্রমণেই গোলটি করেন সেফেরোভিচ।

কার্ড জটিলতার কারণে এই ম্যাচে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার অভাবই যেনো হারে হারে টের পেলো সান্তোসের শিষ্যরা। এর আগে প্রথম দেখায় সুইসদের ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছিলো পর্তুগাল। সে ম্যাচে দুই গোল করেছিলেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো।

এই হারে গ্রুপের শীর্ষস্থান হারিয়েছে পর্তুগাল। চার রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে তারা।

সান নিউজ/এস আই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা