সংগৃহীত ছবি
খেলা

সিলেটকে উড়িয়ে দিল রাজশাহী

স্পোর্টস ডেস্ক : বিপিএলে জয়ে ফিরেছে দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে উড়িয়ে দিয়েছে তারা।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

শুক্রবার (১৭ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটে করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান স্কোরবোর্ডে জমা করে রাজশাহী। জবাব দিতে নেমে রাজশাহীর বোলারদের তোপের মুখে ১৭.৩ ওভারে ১১৯ রান তুলতেই গুটিয়ে যায় সিলেট।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেটের মোটে ৩ ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ রান এসেছে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা জাকির হাসানের ব্যাটে। ৭ ইনিংসে ব্যাটে করে ২৯০ রান নিয়ে এখন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জাকির, শীর্ষে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসানের রান ৮ ইনিংসে ৩০৮।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এছাড়া ২০ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন জাকের আলী, ২০ রান আসে জর্জ মানসির ব্যাটে। তবে দলের বেশিরভাগ ব্যাটারের দায়সারা ব্যাটিংয়ে লক্ষ্য থেকে অনেক দূরেই থামতে হয় সিলেটকে।

রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম। দুটি করে উইকেট যায় তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আফতাব আলমের ঝুলিতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা