সংগৃহীত ছবি
খেলা

অবিশ্বাস্য জয় রংপুরের

স্পোর্টস ডেস্ক: বিপিএলের রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুরকে হারের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বরিশাল কিন্তু শেষ ওভারে ৩২ রান তুলে রংপুরকে জয় এনে দেয় অধিনায়ক সোহান।

আরও পড়ুন: সাকিব-সালাউদ্দিন আউট

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আগে ব্যাট করতে রংপুরকে ১৯৮ রানের লক্ষ্য দিয়েছিল বরিশাল। জবাব দিতে নেমে ৩ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ৩ বলে ১ রানে করে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস। তবে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তৌফিক খান। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৯ বলে ২২ রান করে সাইফ এবং ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হন তৌফিক।

এরপর রংপুরের শিবিরের হাল ধরেন দুই পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বসুন্ধরা গ্রুপের দলটি। ২৪ বলে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৫৫ রান। ১৮তম ওভারে মাত্র ৩ রান দিয়ে ইফতেখারকে আউট করে বরিশালকে খেলা ফেলায় ফেরান শাহিন আফ্রিদি। ৩৬ বলে ৪৮ রান করেন ইফতেখার।

১২ বলে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। ১৯তম ওভারের প্রথম ২ বলে ছক্কা হাঁকিয়ে খুশদিল শাহ আশা জাগালেও তৃতীয় বলে ক্যাচ আউট তিনি। ২৪ বলে ৪৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার। পরের দুই বলে ডাক আউট হন শেখ মাহেদী ও সাইফউদ্দিন।

শেষ ওভারে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। বলে বলে বাউন্ডারি মেরে রংপুরকে এগিয়ে নেয় সোহান। শেষ বলে জয়ে জন্য লাগে ২ রান। কিন্তু ৬ মেরে জয় তুলে নেন রংপুর অধিনায়ক।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা