সংগৃহীত ছবি
খেলা

ঢাকাকে হারিয়ে রংপুরের পঞ্চম জয়

স্পোর্টস ডেস্ক : বিপিএলে চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস। ঢাকাকে হারিয়ে রংপুরের টানা পঞ্চম জয় এটা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (৭ জানুয়ারি) আগে ব্যাট করে রংপুরকে ১১২ রানের সহজ লক্ষ্য দেয় ঢাকা। জবাব দিতে নেমে ৪০ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ৫ রান করে সাজঘরে ফেরেন আজিজুল হক তামিম। টানা ৩ ম্যাচে ব্যর্থ হলেন এই তরুণ ক্রিকেটার। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন আগের ম্যাচে সেঞ্চুরি করা হেলস।

আরও পড়ুন : জাতীয় দলে আর খেলছি না

তবে ফিফটি তুলতে পারেননি এই ইংলিশ ব্যাটার। ২৭ বলে ৪৪ রান করেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ১৫ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ইফতেখারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন খুশদিল শাহ।

শেষ পর্যন্ত ইফতেখারের ৯ রান এবং খুশদিল শাহর ১৩ বলের অপরাজিত ২৭ রানে ভর করে ৪০ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন সৈকত একটি করে উইকেট শিকার করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা