সংগৃহিত ছবি
পরিবেশ

বায়ু দূষণে ৭ম স্থানে ঢাকা

মাহিদুল হোসেন সানি: রাজধানী ঢাকার বায়ু দূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বিশ্বে বায়ুদূষণের তালিকার ৭ম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের এ মাত্রা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। এদিকে, নগরবাসীদের বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ৯.১৯ মি. সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আরও পড়ুন: ড. ইউনূসের চীন সফর মাইলফলক হবে

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে সেনেগালের রাজধানী ডাকার দুষণ স্কোর ২৫৪, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে ভারতের দিল্লির দুষণ স্কোর ২৩৬, অর্থাৎ এই শহরের বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের দুষণ স্কোর ১৯২, অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের দুষণ স্কোর ১৮৬, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৫ম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের বৃহত্তম শহর চিয়াং মাইয়ের দুষণ স্কোর ১৮০, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৬ষ্ঠ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডুর দুষণ স্কোর ১৬৬, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৭ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকার দুষণ স্কোর ১৬৫, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

মৌলভীবাজারে ১৫ দিনে ৭০ জনকে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিলো বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে গত...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা