সংগৃহিত ছবি
খেলা

সেমিফাইনালে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্ব জুনিয়র টেনিস অনূর্ধ-১৪ এশিয়া/ওশেনিয়া প্রাক বাছাইয়ে বাংলাদেশ আজ সেমিফাইনালে ২-০ গেমে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে হংকং।

আরও পড়ুন: ইউসিএলের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বি

অ-১৪ পর্যায়ে বাংলাদেশে এবারই প্রথম সেমিফাইনালে খেলেছে। বাংলাদেশ টেনিস ফেডারশেন গতকাল জানিয়েছিল, টুর্নামেন্টের ফ্যাক্টশিট (বাইলজ) অনুযায়ী এশিয়া/ওশেনিয়ার শীর্ষ চার দল বিশ্ব জুনিয়র টেনিস টুর্নামেন্টে খেলবে। সে অনুযায়ী বাংলাদেশের বিশ্ব জুনিয়রে খেলার কথা ছিল।

আজ ফেডারেশনের সাধারণ সম্পাদক বাহরাইনে বাংলাদেশ দলের অধিনায়ক রুম্মনের সঙ্গে আলাপ করে জানান, আমাদের কাছে যে (বাছাইপর্বের) ফ্যাক্ট শিট রয়েছে, সেটাতে এশিয়া থেকে চার দল কোয়ালিফাই করার কথা রয়েছে। বাহরাইনে বাংলাদেশ দলের অধিনায়ককে জানানো হয়েছে চলমান (প্রাক-বাছাই) টুর্নামেন্ট থেকে শীর্ষ দুই দল পরের ধাপে খেলবে।

বাংলাদেশ দলের অধিনায়ক মাকসুদুল করিম খান বাহরাইন থেকে বলেন, আমাদের কাছে থাকা বাইলজ আজ রেফারি ও টুর্নামেন্ট ডিরেক্টরকে দেখিয়েছে। তারা জানিয়েছেন এই স্টেজ (প্রাক-বাছাই) থেকে দু’টি দল পরের পর্বে যাবে। আমরা ফাইনালে উঠতে পারিনি, ফলে পরের পর্ব খেলতে পারছি না।

জাতীয় টেনিস শেষ করেই আজ রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন চ্যাম্পিয়ন সুমাইয়া আক্তার। অ-১৬ বয়স পর্যায়ের বিলি জিন কিং কাপ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশের আরও দুই নারী খেলোয়াড় হলেন হুমায়রা জারা ও ইয়ান্না কোরায়শি চৌধুরি। দলটির অধিনায়ক টেনিস ফেডারেশনের কোচ রঞ্জিতা চৌধুরি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা