সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১৭ রানের সহজ লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। ২৫ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার জাওয়াদ আবরার।

আরও পড়ুন : বাবা হলেন মোস্তাফিজ

চতুর্থ উইকেটে শিহাব জেমসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক আজিজুল হক তামিম। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ। কিন্তু ইনিংস বড় করতে পারেননি শিহাব। ৩৬ বলে ২৬ রান করে ক্যাচ আউট হন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে ৩৯ বলে ফিফটি তুলে নেন তামিম।

শেষ পর্যন্ত রিজান হোসেনের ৫ রান এবং আজিজুল হক তামিমের অপরাজিত ৬১ রানে ভর করে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে আলী রাজা, আব্দুল শুবহান এবং নাভেদ আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

থাইদের তছনছ করে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়ান গেমসে নিজেদের হকি মিশনের ইতি টানল দারুণ এক জয়ে। সপ্তম স্থান নির্ধারণী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা