সংগৃহীত ছবি
খেলা

মেসিদের ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে ৩১তম দল হিসেবে জায়গা পেয়েছিল ইন্টার মায়ামি। শেষের দিকে এসে জায়গা করে নেওয়া লিওনেল মেসির মায়ামির ম্যাচ দিয়েই পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

আরও পড়ুন: বাবা হলেন মোস্তাফিজ

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মায়ামিতে ড্র অনুষ্ঠিত হয় । ড্র পরিচালনা করেন ইতালির বিশ্বকাপজয়ী গ্রেট আলেসান্দ্রো দেল পিয়েরো। ড্রয়ের আগে ট্রফি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই আয়োজন অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে।’ এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ‘বিজয়ী’ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা লম্বা সময় ধরে একে অপরকে জানি। এমন সম্পর্কে আমি সম্মানিত।’

ইনফান্তিনো বলেন, এটি মূলত অন্তর্বর্তীমূলক ব্যাপার। যেখানে লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে আসা। ৩২টি বিশ্বসেরা ক্লাব ও সেরা খেলোয়াড়দের একসঙ্গে নিয়ে আসা।

আগামী বছর ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই।

আরও পড়ুন: স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।

গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।

গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।

গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।

গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা