করোনায় ম্যাচ বাতিল, ফাইনালে বাংলাদেশ
খেলা

করোনায় ম্যাচ বাতিল, ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু খেলার মাঝপথে জানা গেলো একজন আম্পায়ার করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ম্যাচটি বাতিল ঘোষণা করেন আয়োজকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।

তবে ম্যাচ বাতিল হলেও বাংলাদেশ দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বলেও জানান তিনি।

আগামী ৩০ ডিসেম্বর ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

এদিকে ‘বি’ গ্রুপে নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনালে উঠবে বাংলাদেশ।

চলমান ওই খেলায় দুই মাঠ আম্পায়ারের ভূমিকায় ছিলেন আফগানিস্তানের আহমেদ শাহ পাকতিন ও আরব আমিরাতের আকবর আলী। এছাড়া রিজার্ভ আম্পায়ার হিসেবে ছিলেন আরব আমিরাতের ওয়ালিদ ইয়াকুব ও ম্যাচ রেফারি ভারতের নারায়ন কুট্টি।

এর আগে ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করে ৩২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা