বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি
খেলা

সৌরভ গাঙ্গুলি করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) সকালে প্রাথমিক পরীক্ষায় ক্রিকেটের এই দাদার করোনা ধরা পড়ে। এরপর পূর্ণ নিশ্চিত হতে তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে। তবে তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সৌরভ অসুস্থ হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তার চিকিৎসা হোক।

সোমবার সকালে অসুস্থ বোধ করলে টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করেন সৌরভ। এর আগে তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। শ্যুটিং করেছেন তার টেলিভিশন শোয়ের। কিন্তু কীভাবে এবং কার সংস্পর্শে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও জানা যায়নি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা