ছবি-সংগৃহীত
খেলা

ফাইনালের আমন্ত্রণ পাননি সৌরভ!

স্পোর্টস ডেস্ক: ভারতের আধুনিক ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলি, দেশটির ক্রিকেট আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তার বড় অবদান তার। বিপর্যস্ত ও ভঙ্গুর একটি দলকে নতুন করে সাজিয়ে সাফল্য পেয়েছেন অথচ দেশটির অন্যতম সফল এই অধিনায়ককে এখনও বিশ্বকাপের ফাইনালেই আমন্ত্রণ জানানো হয়নি!

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আগামীকাল (রোববার ১৯ নভেম্বর) ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে চাঁদের হাট। অথচ সেখানে সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণ না পাওয়ার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ বলছে, বিশ্বকাপের ফাইনালের আগেই আহমেদাবাদে পা রেখেছেন সৌরভ গাঙ্গুলি। অথচ বিশ্বকাপের মেগাফাইনালে তিনিই আমন্ত্রিত নন! বিসিসিআইয়ের পক্ষ থেকে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। আইসিসির মিটিংয়ে উপস্থিত থাকার লক্ষ্যে ক্রিকেট মহারাজ রয়েছেন ওই শহরে।

আরও পড়ুন: বিশ্বকাপের সমাপনীতে যা থাকছে!

কলকাতার প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘সৌরভ গাঙ্গুলি আমন্ত্রিত নন, অবিশ্বাস্য। কিন্তু সত্যি হচ্ছে তিনি ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন এবং এক বছর আগেও তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। অথচ তাকে এখনও ফাইনালের আমন্ত্রণ পাঠানো হয়নি। আজ (শনিবার ১৮ নভেম্বর) সকালে আইসিসির সভায় অংশ নিতে তিনি আহমেদাবাদে গিয়েছেন। বিসিসিআইয়ের আমন্ত্রণ না পেলেও আইসিসি ও স্টার স্পোর্টস চ্যানেলের আমন্ত্রণে ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে গাঙ্গুলির।’

তবে তিনি এ বিষয়ে উল্লেখ করে বলেন, বিষয়টি ইচ্ছাকৃত নয়। ‘বোর্ড সেক্রেটারি জয় শাহের সঙ্গে সৌরভের বেশ ভালো সম্পর্ক। তাই বিষয়টি হয়তো কোনোভাবে অজ্ঞাতসারে ঘটে গেছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান পাবে। এটি নিশ্চয়ই যোগাযোগ দূরত্বের সমস্যা এবং সম্পূর্ণ অনিচ্ছাকৃত!’

আরও পড়ুন: শিষ্যদের বিদায় বললেন ডোনাল্ড

উল্লেখ্য, আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামতে সময়ের হিসেবে আর একদিনের অপেক্ষা। এর মধ্য দিয়ে দেড় মাসের জমজমাট কর্মব্যস্ততার সূচি শেষ হতে যাচ্ছে। বহুল কাঙ্ক্ষিত সেই লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে আছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের শিরোপাধারী ভারত। দল দুটি আগামীকাল দুপুর আড়াইটায় আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে। ইতোমধ্যে দুটি দলই ভেন্যুটিতে শেষ সময়ের প্রস্তুতি সারছে।

চলতি আসরে রেকর্ড অষ্টমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। বিশ্বক্রিকেটের সবচেয়ে সফল দলটি এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। অন্যদিকে, ১৯৮৩, ২০০৩ এবং ২০১১ সালের পর চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে ভারত।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা