সংগৃহীত ছবি
খেলা

ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনস মাঠে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

অস্ট্রেলিয়া এবার আসর শুরুই করেছিল হার দিয়ে। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে পরাজয়। পরের ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার হার। টানা দুই ম্যাচে অজিদের পরাজয়ে অনেকে পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন। তবে রাজকীয় প্রত্যাবর্তনই এর পর হয়েছে প্যাট কামিন্সের দলের, জিতে নিয়েছে পরের সাত ম্যাচের সবকটিই। টানা জয়ের ধারায় তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিতের পর আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে তারা।

আরও পড়ুন : অধিনায়কত্ব ছাড়লেন বাবর

প্রোটিয়াদের বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাস যত বেদনারই হোক না কেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকাই। অজিদের বিপক্ষে ১০৯ ম্যাচ খেলে জয় পেয়েছে ৫৫টিতে যেখানে অস্ট্রেলিয়ার জয় ৫০টি।

অস্ট্রেলিয়া একাদশ :
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ,গ্লেন ম্যাক্সওয়ে, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ :
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি ও তাবরাইজ শামসি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা