ছবি-সংগৃহীত
খেলা

বাবা হলেন লিটন

স্পোর্টস ডেস্ক: বাবা হলেন লিটন দাস। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝে দু’বার দেশে ফেরায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল লিটনকে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে লিটনের কন্যার। তার স্ত্রী এবং সদ্যোজাত শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। লিটন নিজেই সামাজিকমাধ্যমে খুশির খবর জানিয়েছেন। প্রথমবার বাবা হলেন লিটন।

তিনি লিখেছেন, ‘‘ বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে আমদের একটি ছোট্ট রাজকন্যা প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদের জন্য আপনারা প্রার্থনা করুন।’’ গত বুধবার সামাজিকমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন লিটন। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে নিজের ছবি প্রকাশ করে ওই পোস্টে সবার আশীর্বাদ চান।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি লিটন। অধিকাংশ ম্যাচেই রান পাননি শাকিব আল হাসানের দলের এই ওপেনার। তার উপর একাধিক বার দেশে ফেরায় সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত তার পরিবারে এল খুশি খবর।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা