বিনোদন

কন্যাসন্তান দত্তক নেবে মালাইকা

বিনোদন ডেস্ক : গত মে মাসের প্রথম সপ্তাহে ‘সুপার ড্যান্সার: চ্যাপটার ফোর’ রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করার সময় মালাইকা অরোরা জানিয়েছিলেন, অনেকদিন থেকেই কন্যাসন্তান চান তিনি।

অনুষ্ঠানে ফ্লোরিনার পারফরমেন্সে মুগ্ধ হন তিনি। ছুটে গিয়ে ছয় বছর বয়সী এই প্রতিযোগীকে কোলে নিয়ে তিনি বলেছিলেন, ‘তোমাকে কি আমার বাড়িতে নিয়ে যাব? বাড়িতে আমার ছেলে আছে। কিন্তু অনেকদিন থেকেই বলছি, যদি আমার একটা মেয়ে থাকতো! আমার অনেক সুন্দর জুতা ও পোশাক রয়েছে, কিন্তু সেগুলো পরার কেউ নেই।’

বিষয়টি নিয়ে এবার সংবাদমাধ্যমে মুখ খুললেন ৪৭ বছর বয়সী এই বলিউড তারকা। জানালেন, আসলেই তিনি একটি কন্যাসন্তান অ্যাডপড করতে চান। আর এজন্য পরিবারের সদস্যদের সঙ্গে আলাপও করছেন।

‘মুন্নি বদনাম’খ্যাত এ তারকা টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘একজন মায়ের চারপাশে তার সন্তানেরা ঘুরে বেড়াচ্ছে; এটা দেখতে ভীষণ ভালো লাগে। ফ্লোরিনার সে পারফরমেন্স আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি এমন একটি পরিবার থেকে এসেছি যা কন্যাসন্তানে পরিপূর্ণ। অবশ্যই সেখানে ছেলেসন্তানও আছে। তাই আমি কন্যাসন্তানকে মিস করি।’

মালাইকা-আরবাজ খানের একমাত্র ছেলে আরহান খান। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের এ দম্পতি বিচ্ছেদ টানেন। এরপর অর্জুন কাপুর ও তিনি একসঙ্গে বাস করছেন।

মালাইকা জানান, বলিউডে তার অনেক সহকর্মীই সারোগেসি বা দত্তকের মাধ্যমে সন্তান নিয়েছেন। বিষয়টি নিয়ে আরহানের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

‘আমি জানি, আমার অনেক বন্ধুই সারোগেসি বা অ্যাডাপশন করেছে। আমিও আরহানের সঙ্গে আলোচনা করি যে কীভাবে একটি কন্যাসন্তান দত্তক নিয়ে তাকে সুন্দর একটি পরিবার ও ঘর দেয়া যায়। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই আছে’- বললেন মালাইকা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা