বিনোদন

১০ দিনে ২৭০ আমন্ত্রণ!

বিনোদন প্রতিবেদক : দেশের প্রথম শিশুতোষ অ্যানিমেটেড চলচ্চিত্র ‘টুমরো’। টেলিভিশন চ্যানেল দীপ্তর জন্য তৈরি এ ছবিটি মুক্তির পর এর চরিত্রগুলো বিদেশেও বেশ প্রশংসিত হয়। এখন পর্যন্ত পাঁচটি উৎসবে অফিশিয়াল সিলেকশন হয়েছে ছবিটি।

তবে মজার বিষয় হলো, ছবিটি প্রদর্শনীর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মোট ২৭০টি উৎসব থেকে আমন্ত্রণ এসেছে। সেটিও বড় খবর নয়, খবরটি হলো এই আমন্ত্রণগুলো এসেছে চলতি আগস্টের ১০ দিনে!

নির্মাতা মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, এসব উৎসবের বেশিরভাগ সম্পর্কে খুব বেশি তথ্য জানা নেই তার। তাই আপাতত চলছে উৎসবগুলোর গ্রহণযোগ্যতা যাচাই-বাছাইয়ের কাজ।

মোহাম্মদ শিহাব উদ্দিন বললেন, “জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে টানা কাজ করছি ‘টুমরো’কে বিভিন্ন উৎসবে পাঠানোর জন্য। ধারণাটা প্রথম পাই যখন একটা ইমেইল আসে লন্ডন ফেস্টিভাল থেকে। কোনো কারণ ছাড়াই এটি পেয়েছিলাম। এরপর আমরা সিদ্ধান্ত নিই, বিভিন্ন উৎসবে পাঠানোর।

বেশ কয়েকটি উৎসবে পাঠানোর পরই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মেইল পেতে থাকি। গত পরশু (১০ আগস্ট) পর্যন্ত এমন ২৭০টি উৎসব থেকে মেইল পেয়েছি। এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক- সেটাও বুঝতে পারছি না।”

তিনি জানান, প্রথমে কয়েকটি উৎসবে মেইল পাঠানোর পর ও ইউটিউবে ইন্টারন্যাশনাল সংস্করণে ‘টুমরো’ থাকাতে অন্য আয়োজকরাও স্বপ্রণোদিত হয়ে আমন্ত্রণ জানাচ্ছে ছবিটিকে। তবে এগুলো যাচাই-বাছাই করে আমন্ত্রণ গ্রহণ করা হবে।

শিহাব বলেন, ‘পৃথিবীতে হাজারও ধরনের উৎসব হয়। মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক- এমন। তাই এত আমন্ত্রণ পেলেও আমাদের যাচাই-বাছাই করা দরকার। আমরা চাচ্ছি, বাংলা অ্যানিমেশন যেন পৃথিবীর নানা জাতির লোকেরাও দেখেন।’

শিশুতোষ এ ছবিটি প্রযোজনা করছে দীপ্ত টিভি। কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের প্রযোজনায় এর চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক। চলচ্চিত্রটি তৈরি হয়েছে সাইকোর স্টুডিওতে।

এতে দেখা যায়, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাচ্ছে বাংলাদেশসহ আরও অনেক দেশ; ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ংকর। সেই ভয়ংকর ভবিষ্যৎকেই রাতুল নামের এক শিশু দেখে ফেলে অতিপ্রাকৃত চরিত্র ‘বাতাসের বুড়ো’র মাধ্যমে। যে রাতুল এতদিন প্রকৃতিকে উপেক্ষা করে গেছে সেই রাতুলই এবার ভার নেয় পৃথিবীর ভবিষ্যৎ বদলাবার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা