খেলা

শিষ্যদের বিদায় বললেন ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের পেস বোলিং কোচ এলান ডোনাল্ডের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হলো। তবে বিসিবি তাকে বিদায় দেওয়ার আগেই তিনি বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন।

আরও পড়ুন: ব্যাটিংয়ে ভারত

শ্রিলঙ্কান ক্রিকেটার ম্যাথিউসের টাইমড আউট নিয়ে সাকিব ও হাথুরুসিংহের সমালোচনা করেছিলেন ডোনাল্ড। আর সেটিকে বিসিবি ভালো চোখে নেয়নি। সেই সমালোচনার কারণও ব্যাখ্যা চাইতে পারে বিশ্বকাপ শেষ ডোনাল্ডের কাছে।

নামপ্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ডোনাল্ড আমাদের জানিয়েছে, বিশ্বকাপের পরে তিনি আমাদের সঙ্গে আর থাকছেন না।’

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ডোনাল্ড বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে জানান, ‘হ্যা, আমার কাজ এ অব্দিই। আমি বাড়ি যাচ্ছি।’

ডোনাল্ডের এ সময়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিট অভূতপূর্ব সাফল্য পেয়েছে। তার সময়েই তাসকিন, হাসান মাহমুদ, ইবাদত, শরীফুলরা আরও বিধ্বংসী পেসারে রূপান্তরিত হয়েছে। ডোনাল্ডের বিদায় নিঃসন্দেহে বাংলাদেশে পেস ইউনিটকে খর্ব করে দেবে।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা