খেলা

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস ও বারিধারা নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে আগামী ফেডারেশন কাপে দুই দলকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। একইসাথে ৫ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) তাদের সিদ্ধান্ত জানিয়েছে। একই সঙ্গে জরিমানার অর্থ আগামী ২৭ জানুয়ারির মধ্যে পরিশোধের সময়সীমাও বেঁধে দিয়েছে তারা। এছাড়া বাইলজ অনুযায়ী স্বাধীনতা ক্রীড়া সংঘ ও আবাহনী লিমিটেড যথাক্রমে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার বিপক্ষে ৩-০ গোলে জয় ও পূর্ণ ৩ পয়েন্ট পাবে।

জানা গেছে, চলমান ফেডারেশন কাপে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। এজন্য তাদের বড় শাস্তি পেতে হয়েছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গত শনিবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের।

আর উত্তর বারিধারার খেলা ছিল আবাহনীর বিপক্ষে। প্রতিপক্ষ যথাসময়ে মাঠে এলেও বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা আগেই বাফুফের বিপক্ষে বিভিন্ন অভিযোগ করে মাঠে আসেনি। তবে শেখ জামালের বিপক্ষে মাঠে না আসা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা