সংগৃহীত ছবি
খেলা

কাল শুরু ফেডারেশন কাপ

স্পোর্টস ডেস্ক: কাল থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ব্রাদার্স ইউনিয়নের এবং ময়মনসিংহ রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ-ফর্টিজ এফসির মুখোমুখি হবে।

আরও পড়ুন: বর্ষসেরার দৌড়ে ভিনি-রদ্রি

কুমিল্লা স্টেডিয়ামে সম্প্রতি স্থানীয় ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। ফলে এত দিন বাফুফের পক্ষে পিচ উঠানো সম্ভব হয়নি। তাই আজ থেকে শুরু হয়েছে কাজ। এজন্য ব্রাদার্স ইউনিয়ন ও বসুন্ধরা কিংসের আগামীকাল ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধও ছিল ফেডারেশনের পক্ষ থেকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০ দল ৫টি ভেন্যুতে খেলবে। প্রতি ভেন্যুতে দু’টি ক্লাবের হোম। কুমিল্লার হোম ভেন্যু আবাহনী ও মোহামেডানের। দেশের সবচেয়ে বড় দুই ক্লাবের ভেন্যু এখনো অপ্রস্তুত। বিষয়টি সামগ্রিক অর্থে বিব্রতকরই। পেশাদার লিগের সাধারণ হিসেবে যে দলের ভেন্যু সেই দলের ব্যবস্থাপনাই সব।

২০১৮-১৯ মৌসুমের আগে ক্লাবগুলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরে অন্য ভেন্যুতে যাবতীয় কাজই করত। সেই সময় একেক ক্লাবের সামর্থ্য ও ইচ্ছে অনুযায়ী কাজ হতো। ফলে নির্দিষ্ট মান রক্ষা না হওয়ায় বড় ক্লাবগুলো অভিযোগ করত। এর পরিপ্রেক্ষিতে ২০১৮-১৯ মৌসুমের পর থেকে বাফুফে মৌসুম শুরুর আগে সকল ভেন্যু নির্দিষ্ট মানদন্ডে পৌছানোর দায়িত্ব নিজ কাঁধেই নেয়। এরপর খেলা চলাকালে হোম ভেন্যু ক্লাবগুলো প্রয়োজনীয় দায়িত্ব পালন করে।

চলমান লিগে কিংস অ্যারেনা ও ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়াম ছাড়া অন্য দুই ভেন্যু মুন্সিগঞ্জ, গাজীপুর। দুই ভেন্যুতে ইতোমধ্যে লিগের খেলা শুরু হয়েছে একেবারে অপ্রস্তুত মাঠে। মাঠ প্রস্তুত না করেই মৌসুম শুরু কেন? স্বাভাবিকভাবেই ফুটবলাঙ্গনে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের উত্তর ফেডারেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সরাসরি দেননি।

জানা গেছে, নতুন কমিটি নির্দিষ্ট সূচিতেই খেলা পরিচালনা করতে চেয়েছিল কিন্তু মাঠ প্রস্তুত করতে প্রয়োজনীয় অর্থ ফেডারেশনের ছিল না। শেষ মুহুর্তে সভাপতি তাবিথ আউয়াল অর্থ দেয়ায় সপ্তাহ খানেক আগে মুন্সিগঞ্জ ও গাজীপুর কাজ শুরু হয়। সময় কম থাকায় অপ্রস্তুত অবস্থাতেই খেলা শুরু হয়েছে। এতে বাফুফের নতুন কমিটির পরিকল্পনাহীনতা ও পেশাদারিত্ব শুরুতেই প্রশ্ন উঠছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা