ফাইল ছবি
খেলা

সন্ধ্যায় মাঠে নামছে মেসিরা

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে চীনের বেইজিংয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সন্ধ্যা ৬টায় বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ।

আরও পড়ুন: অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত!

ম্যাচটি যেন কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটির পুনর্মঞ্চায়ন হতে যাচ্ছে। যেখানে সকারুদের স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিল আর্জেন্টিনা। তাই অস্ট্রেলিয়ার জন্য প্রতিশোধের ম্যাচ।

অন্যদিকে ম্যাচের আগের দিন পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা। যোগ দিয়েছেন জুলিয়ান আলভারেজ। স্কোয়াডের ১৯ জন বিশ্বচ্যাম্পিয়ন দলের। বাদ পড়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজের মতো তারকারা।

আরও পড়ুন: টেস্ট খেলা হচ্ছে না তামিমের

ইতিপূর্বে অস্ট্রেলিয়ার সাথে ৮ বার দেখা হয় মেসিদের, যার ৬টিতে জিতেছে আর্জেন্টিনা। ড্র ও হার একটিতে।

আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও জিওভানি সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা