সংগৃহীত ছবি
স্বাস্থ্য

চীনে বাদুড়ের দেহে নতুন করোনাভাইরাসের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে এইচকেইউফাইভ-কোভ-টু নামে একটি নতুন করোনাভাইরাস শনাক্ত করেছেন। যদিও মানব দেহে এখন পর্যন্ত এ ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, এটি মানব দেহের মধ্যে ছড়াতে পারে।

গবেষণায় দেখা যায়, নতুন এই ভাইরাসটি মানব দেহে সংক্রমণ ঘটাতে পারে। এটি মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসের সাথে সাদৃশ্যপূর্ণ, যা ২০১২ সালে সৌদি আরবে প্রথম শনাক্ত হয়েছিলো। এই মার্স ভাইরাসে ২,৬০০ জন আক্রান্ত হয়েছিলো, এর মধ্যে ৩৬ শতাংশ মারা গেছেন।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিজ্ঞানীরা বলেছেন, নতুন এই এইচকেইউফাইভ-কোভ-টু মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে এটি মহামারিতে রুপ নেয়ার ঝুঁকি খুব বেশি নয়।

উহান ইনস্টিটিউটের সাথে কভিড-১৯ ভাইরাসের সম্পর্কও ছিলো, তবে তা নিয়ে বিতর্কও কম হয়নি। এর আগে, ২০২৩ সালে আমেরিকা এই ল্যাবের সহায়তা বন্ধ করে দেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ২০১৯ সালে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে পুরো বিশ্বজুড়ে ৭০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা