পরিবেশ

বিশ্বের সবচেয়ে সুন্দর বাদুড়ের সন্ধান

জাবি প্রতিনিধি : দেশে বিরল প্রজাতির বিশ্বের সবচেয়ে সুন্দর ‘পেইন্টেড ব্যাট’ বা প্রজাপতি বাদুড়ের সন্ধান মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের একটি কলাগাছের পাতা থেকে এর ছবি সংগ্রহ করেন। রোববার (২৭ জুন) নিশ্চিত করেন এ অধ্যাপক।

‘পেইন্টেড ব্যাট’ নামক এ বাদুড়টি ১৩৩ বছর ধরে বাংলাদেশে দেখা যায়নি। সর্বশেষ ১৮৮৮ সালে যুক্তরাজ্যের প্রাণিবিজ্ঞানী ডব্লিউ টি ব্লেনফোডের লেখা ‘ফনা ইন ব্রিটিশ ইন্ডিয়া’ নামক একটি গ্রন্থে বাদুড়ের ওই প্রজাতি ঢাকায় দেখা গেছে বলে উল্লেখ ছিল। কিন্তু এরপর অনেকে বাদুড়টিকে খুঁজলেও পাননি।

গত ৭ জুন অধ্যাপক মনিরুল তার গবেষণা সহকারী লজেশ মৃরের দেয়া তথ্যে মধুপুরে গিয়ে ওই বাদুড়ের সন্ধান পান। তিনি বাদুড়টির ছবিও তুলেছেন।

প্রাণিবিজ্ঞানীরা বলছেন, ‘প্রজাপতি বাদুড়’ নামে পরিচিত এই বাদুড়টি ভারতের কয়েকটি রাজ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এখনো দেখা যায়। তবে বাংলাদেশ থেকে এটি বিলুপ্ত হয়ে গেছে বলে বিজ্ঞানীরা ধারণা করছিলেন।

সর্বশেষ ২০১৫ সালে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন ও বন বিভাগ থেকে ‘রেড লিস্ট’ নামে বাংলাদেশে বিপন্ন প্রাণীদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানেও এই বাদুড়টি সম্পর্কে কোনো তথ্য নেই বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্বের বন্য প্রাণিবিষয়ক সংস্থাগুলোর প্রতিবেদনে ‘এটি বাংলাদেশে আর টিকে নেই’ বলেই উল্লেখ করা হয়।

অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান বলেন, ‘এটা বড় সুসংবাদ যে এই বাদুড় আমাদের দেশে এখনো টিকে আছে। যেহেতু মধুপুর বনে পেয়েছি, সেহেতু অন্য বনেও এরা থাকতে পারে। তাই এটি দেখলে কেউ যাতে না ধরেন বা মারার চেষ্টা না করেন। কারণ বাদুড় এমনিতেই একটি উপকারী প্রাণী। এই প্রজাতির বাদুড় ক্ষতিকর অনেক পোকা খেয়ে মানুষের উপকার করে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নানা প্রজাতির বাদুড়ের দেখা গেলেও তিন থেকে চার সেন্টিমিটার আয়তনের এই ছোট্ট বাদুড়টি মূলত পতঙ্গভুক। এর উজ্জ্বল রঙ এটিকে অন্য বাদুড় থেকে আলাদা করেছে।’

জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, ‘অন্যান্য বাদুড়ের তুলনায় এ প্রজাতির বাদুড় কিছুটা ধীরে চলে। এরা সাধারণত দিনের বেলা কম বের হয়। রাতের বেলা বেরিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড় খায়। কোনো শব্দ, বাতাস বা অন্য প্রাণীর আক্রমণ এলে এরা নড়াচড়া করে না।’

তিনি বলেন, ‘দেখতে উজ্জ্বল রঙের হওয়ায় দূর থেকে শিকারী প্রাণী এদের দেখতে পায়। আর এসব শিকারী প্রাণী বাদুড়ের এ প্রজাতিকে খেয়ে ফেলে। তাই এ প্রজাতির সংখ্যা পৃথিবীতে দ্রুত কমে আসছে। এরা বছরে একটি বাচ্চা দেয়।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা