সংগৃহিত ছবি
সারাদেশ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ঘোড়া মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী একটি ট্রাকের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালকের মৃত্যু হয়।

এ সময় আহত হন চালক ও সহকারীসহ ৩ জন। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা