দিনাজপুর প্রতিনিধি
বাণিজ্য

টিসিবি পন্যের অনিয়ম রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

টিসিবি পন্যের কালোবাজারি, ওজনে কারচুপি ও অনিয়ম রোধে টিসিবি কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ডিলারদের সাথে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৭ মে) বিকেলে দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইল এলাকায় টিসিবি ক্যাম্প জেলা কার্যালয়ে সচেতনতামুলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে টিসিবি ডিলারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, টিসিবি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহমুদুল হাসান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি মাসউদ রানা ।

আলোচনা সভার প্রধান আলোচক দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ডিলারদের উদ্দেশ্যে বলেন, নিম্ন ও সীমিত আয়ের অসহায় মানুষের জন্য সরকারের জনকল্যাণমুখী উদ্যোগ ভর্তূকিমুল্যে টিসিবির পণ্য বিতরণে যাতে কোনো ধরণের গাফিলতি, অনিয়ম, কালোবাজারি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারের এই মহতি উদ্যোগ আপনাদের কার্যক্রমে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। সবার উপর ভোক্তা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি রয়েছে। তিনি আরো বলেন, মনে রাখবেন অসহায়দের হক মেরে কেউ কখনো ভালো থাকতে পারে না। কোন না কোন ভাবে তা বেরিয়ে যাবে। পরকালেও কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে।

আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে ক্যাব ও সুজনের প্রতিনিধি মাসউদ রানা বলেন, দ্রব্যমুল্যের এই উর্ধ্বগতির বাজারে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা সরকারের ভর্তূকিমুল্যের টিসিবি পণ্য নিতে দিনের পর দিন ট্রাকের অপেক্ষায় থাকে! সেই পণ্য চোরাকারবারিদের মাধ্যমে কালোবাজারে যাচ্ছে। ওজনেও কারচুপি করা হচ্ছে। এমন নানা অনিয়ম অস্বীকার করার সুযোগ নেই। তাই টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা আনতে হবে। সেবার মানসিকতা নিয়ে অসহায়দের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে । টিসিবির কার্ড বিতরণেও অনিয়ম ও স্বজনপ্রীতি হচ্ছে। সে দিকেও কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

সভাপতির বক্তব্যে টিসিবি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, জনবহুল এলাকায় টিসিবির কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। এজন্য ডিলারদের সেবার মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, কারো বিরুদ্ধে অসচ্ছতার অভিযোগ পাওয়া গেলে তাদের ডিলারশীপ বাতিলের চিন্তা করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।

এ সময় টিসিবি ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোয়ার হোসেন হালিমা ট্রেডার্স, কামরুজ্জামান কামাল ট্রেডার্স, আসাদ আলম শাহরিয়ার ট্রেডার্স, মাহফুজুল হক মা ট্রেডার্স, মো.আলম মেসার্স জাহাঙ্গীর স্টোর, মো. সিরাজুল ইসলাম সুমনা স্টোর, মো. সাজু মেসার্স লিমা ট্রেডার্স, মো. সাদেকুর রহমান মেসার্স জাওয়াল স্টোর, কানাইলাল কুন্ড ট্রেডার্স, মো. রেজওয়ানুল হক রাহাদ বিসমিল্লাহ স্টোর, মো. নুরুজ্জামান মেসার্স রিয়া এন্টারপ্রাইজ, আব্দুল বাতেন আশরাফ মুদি, নিতাই প্রমুখ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা